Khaled Mahabub Khan Arafat
১০ মার্চ ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৩ জন

পালিয়ান–এর পর এবার জিংসম লিয়ান বম-কে জেলা পরিষদ সদস্য করার আহ্বান

Copy Link
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রুমা প্রতিনিধিঃ আসন্ন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বম ও লুসাই সম্প্রদায়ের কোটায় সদস্য পদে রুমা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি জিংসম লিয়ান বমকে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিরকুং সাহু বম নামে এক ব্যক্তিকে রুমা উপজেলার বম ও লুসাই কোটায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে সুপারিশ করা হয়েছে—এমন খবর প্রকাশ্যে আসার পর রুমা উপজেলার সচেতন মহল ও উপজেলা বিএনপি পরিবারের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই দাবি করছেন, সুপারিশকৃত ব্যক্তি রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা নন এবং স্থানীয় দলীয় বা সামাজিক কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা তেমনভাবে চোখে পড়েনি।

এদিকে রুমাবাসীর একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে জিংসম লিয়ান বম এই পদে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। তিনি রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সদস্য ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিকভাবে তিনি ২০০৩ সাল থেকে শুরু করে উপজেলা কমিটি বিলুপ্ত হওয়া পর্যন্ত দীর্ঘ প্রায় ২১–২২ বছর রুমা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, জেলা পর্যায়ে নানা সময় নেতৃত্বে পরিবর্তন এলেও তিনি ধারাবাহিকভাবে রুমা উপজেলা বিএনপির সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রুমা উপজেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে রুমাবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে লুসাই ও বম সম্প্রদায়ের কোটার সদস্য পদে রুমা উপজেলার একজন যোগ্য, গ্রহণযোগ্য ও প্রকৃত দাবিদারকে মনোনয়ন দেওয়া উচিত।

তাঁদের মতে, রুমার মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অবদান ও জনমতের ভিত্তিতে জিংসম লিয়ান বমকে সদস্য পদে মনোনয়ন দিলে তা রুমাবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “রুমার অধিকার রুমার মানুষের হাতে থাকতে হবে এবং রুমার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আরো পড়ুন→আলিকদমের পিআইও নিজেই প্রকল্প বাস্তবায়নকারী নিজেই ঠিকাদার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১০

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১১

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৪

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৫

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১৬

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১৭

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১৮

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৯

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

২০
error: Content is protected !!