নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

Copy Link
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: 0; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

বান্দরবানে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ১০দিন ব্যাপী বয়স ভিত্তিক অনুর্ধ্ব–১৭ (বালক–বালিকা) ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার (০২ মার্চ) বিকেলে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা–এর সভাপতিত্বে বিশিষ্ট ধারাভাষ্যকার ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা, মোঃ আমিন উল্লাহ, অধ্যক্ষ আল ফারুক ইনস্টিটিউট, সাবেক ফুটবলার ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শহিদুর রহমান সোহেল, এবং ফুটবল প্রশিক্ষক অসীম বড়ুয়া অং মারমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে উবাথোয়াই মার্মা বলেন, বান্দরবানের অনেক দুর্গম উপজেলায় দীর্ঘদিন ধরে কোনো ক্রীড়া কার্যক্রম বা প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছায়নি। সে বিষয়টি বিবেচনায় নিয়ে চেয়ারম্যানের নির্দেশনায় ইতোমধ্যে পাঁচটি উপজেলায় বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতে ব্যাটমিনটনসহ আরও কয়েকটি খেলায় প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলে। তাই পার্বত্য অঞ্চলে নিয়মিত ক্রীড়া আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও নগদ প্রণোদনা বিতরণ করা হয়। উল্লেখ্য, ২৬ জন বালক ও ২৫ জন বালিকাসহ মোট ৫১ জন প্রশিক্ষণার্থী এই ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

আরো পড়ুন→বান্দরবানে আনিসুর রহমান সুজনসহ ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!