নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৫ জন

পানি, প্রকৃতি, পরিবেশবান্ধব পর্যটন-শিক্ষা উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা পাবে অগ্রাধিকার: সাচিং প্রু জেরী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পানি সংকট নিরসন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শান্তি শৃঙ্খলা উন্নয়ন কে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান রাজার মাঠে বান্দরবানবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, সৃষ্টিজগতে সকল প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম। পানি ছাড়া মানুষের জীবন অচল। তিন পার্বত্য জেলা ও সমতল এলাকাতেও দিন দিন পানি সংকট প্রকট হচ্ছে। পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় বছরে ৩ থেকে ৪ মাস পর্যন্ত পানি পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই পানি সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষা না করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। খাল-বিল, নদী-নালা ও বন-জঙ্গলসহ প্রকৃতির সব উপাদান সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষণাবেক্ষণকে উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সড়কের দুধারে দাড়িয়ে থাকা জনতাকে হাতনেড়ে অভিবাদন গ্রহণ করেন বান্দরবানের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।

পরিবেশবান্ধব পর্যটন শিল্পকে কর্মসংস্থানমুখী অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বৃহত্তর পার্বত্য অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য তাদের স্বাদ ও গুণগত মানের কারণে সারাদেশে সমাদৃত। এসব কৃষি ও ফলদ সম্পদের সংরক্ষণ ও বাজারজাতকরণে একটি মহাপরিকল্পনা গ্রহণের ইচ্ছা রয়েছে।

এছাড়া ক্ষুদ্র ও কুটির হস্তশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষা খাত প্রসঙ্গে সাচিং প্রু জেরী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে ভাষাগত দক্ষতা অর্জন এবং কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। রাষ্ট্রীয় প্রশাসন, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও খেটে খাওয়া মানুষের সম্মিলিত সহযোগিতায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সুষম বণ্টনের মাধ্যমে বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বান্দরবানে ১৪ জাতিসত্তার মানুষ যেন এক মায়ের সন্তান হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে—সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন, মো. জাহাঙ্গীর আলম, মো. মুজিবুর রশিদ, আমির হোসেন আমু, অধ্যাপক তোফায়েল আহমেদ ও আবুল কালাম প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!