Khaled Mahabub Khan Arafat
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩১ জন

ইফতার বিতরণে বাধা ও নারীদের হয়রানিতে অভিযোগ

রাজধানীর কাওরান বাজার এলাকায় পবিত্র রমজানের ইফতার বিতরণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, একটি জাতীয় পর্যায়ের সেবামূলক প্রতিষ্ঠান অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছিল। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে এসে হামলা চালায়, ভাঙচুর করে এবং কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।

হামলাকারীরা শুধু ব্যানার ও সামগ্রী ভাঙচুরেই সীমাবদ্ধ থাকেনি নারী স্বেচ্ছাসেবীদের সঙ্গে শারীরিকভাবে অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তারা চাঁদা দাবি করেছে বলেও অভিযোগ উঠেছে। এতে উপস্থিত স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা নিজেদের একটি প্রতিষ্ঠান পরিচালনার কথা উল্লেখ করে বলে ওই এলাকায় অন্য কোনো সংগঠন যেন ইফতার কার্যক্রম পরিচালনা না করে।

এক সুত্রে জানা যায়, সন্ত্রাসী মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী সেহানুর রহমান আসিফ,সন্ত্রাসী মোহাম্মদ ফারুক,সন্ত্রাসী সাকিব হাসান শাওন,সন্ত্রাসী মোহাম্মদ জাকির হোসেন,সন্ত্রাসী রুবেল আহমেদ হিমেলসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেয়।

সুবিধাভোগী ও স্থানীয়দের ভাষ্য, রমজানের মতো পবিত্র মাসে মানবিক উদ্যোগে এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রমজানের মানবিক পরিবেশে এ ধরনের সহিংসতার অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

আরো পড়ুন→ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার: আটক–১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১০

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৩

বন লুটছে বন বিভাগ!

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

১৫

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৭

নিজের খোঁজে

১৮

টিকে থাকার নামই বিশ্বাস

১৯

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

২০
error: Content is protected !!