Khaled Mahabub Khan Arafat
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৮ জন

গরু চোর চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত চোর চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে বান্দরবান জেলা জিয়া মঞ্চ ও বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরি, কাঠ চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে একটি চক্র। গরু চুরির প্রতিবাদ করায় জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়বের ওপর নৃশংস হামলা চালানো হয়। এ ঘটনায় গরু চুরি ও হত্যা চেষ্টা অভিযোগে বান্দরবান সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী তংপ্রু পাড়ার বাসিন্দা উমং প্রু মারমা জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাতে ওসমান, আব্দুল হক, আইয়ুব খান, শহিদুল ও রুবেল আউয়ানসহ কয়েকজন তার খামার থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। পরদিন ১৫ ফেব্রুয়ারি তিনি বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাছির উদ্দীন, অংচ মং কার্বারী, মেসিংহ্লা মারমা প্রমুখ। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় কালাঘাটা, তংপ্রু পাড়া ও ফানছির ঘোনা এলাকার বিপুল সংখ্যক বাসিন্দা মানববন্ধনে অংশ নেন এবং গরু চোর, কাঠ চোর ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন→রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১০

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১২

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৩

বন লুটছে বন বিভাগ!

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

১৫

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৭

নিজের খোঁজে

১৮

টিকে থাকার নামই বিশ্বাস

১৯

দেশব্যাপী মাজারে হামলার ঘটনার পরিতবাদে রাঙামাটিতে মানবন্ধন

২০
error: Content is protected !!