নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৭ জন

জামছরিতে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর আগমনে উৎসব মুখর পরিবেশ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের তংপ্রু পাড়ায় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–এর আগমনে এক বর্ণাঢ্য অভিনন্দন ও গণসংবর্ধনা শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

তংপ্রু পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

৩১ ডিসেম্বর শনিবার সকাল থেকে গ্রামবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাড়ার বাসিন্দা নারী-পুরুষ,যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সী মানুষ হাতে ব্যানার নিয়ে এবং ফুল দিয়ে শ্রী কে এস মং-কে অভ্যর্থনা জানান।

পাড়াবাসীর উদ্যোগে র‍্যালি মাধ্যমে পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ কর বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের পক্ষে নানা স্লোগান দেন।

স্থানীয় জনগণের মতে, এ ধরনের আয়োজন এলাকার মানুষের ঐক্য ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তা অংশ মং মার্মা বলেন, শ্রী কে এস মং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার রক্ষা,শিক্ষা উন্নয়ন,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর আগমন গ্রামবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তারা আরও বলেন,পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া গ্রামগুলোর উন্নয়নে আঞ্চলিক পরিষদের কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, পানীয় জল ও কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে ভবিষ্যতেও শ্রী কে এস মং-এর সহযোগিতা প্রত্যাশা করেন স্থানীয় নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় শ্রী কে এস মং বলেন,পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, এ ধরনের যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

আরো পড়ুন→ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রুমা ৯ বিজিবি পুরোদমে প্রস্তুত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!