নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২০ জন

গানের সুরে ভোটার উদ্বুদ্ধকরণ, বান্দরবানে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত

Copy Link

বান্দরবানে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমান উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।    

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বান্দরবান মোহাম্মদ আনোয়ার হোসেন।

 

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের প্রকল্প পরিচালক মো.মনিরুজ্জামান,গণযোগাযোগ অধিদপ্তর এর পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল জলিল বলেন, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিবেচনায় জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখছে।

আজকে পার্বত্য অঞ্চলেও আমরা স্থানীয় জনগণের ভাষা অনুযায়ী আমরা এই সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছি। ১২ ফেব্রুয়ারি আসন্ন গণভোটে জনগণ যাতে উৎসাহর সাথে ভোট দিতে পারে সেজন্য জনগণ-কে উদ্ধুদ্ধ করতে বান্দরবানে এই কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি আরও বলেন আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে।ট্রাক সংগীত, উঠান বৈঠক,কমিউনিটি মিটিং,তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ,টেন মিনিটস ব্রিফ,ভোটালাপ এবং ভোটের রিকশা মতো ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি এ প্রচার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন→৩৮ বিজিবি বলিপাড়া জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!