নিজস্ব প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

বান্দরবানে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আপসহীন দেশনেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বান্দরবান জেলা সদরের মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বান্দরবান পৌর শাখার আহ্বায়ক আশরাফুর রহমানের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে ৬ জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু ও মজিবুর রশিদ, জেলা মহিলা দলের সভানেত্রী **কাজী নিলুতাজ বেগম**সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক আশরাফুর রহমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আজকের এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই মহৎ উদ্যোগে মেট্রো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতা করেছে। অতীতেও আমরা বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি।”

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বান্দরবানে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প খুব একটা চোখে পড়ে না। এমন মহৎ উদ্যোগের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন→থানচিতে ডাম্প ট্রাক খাদে পড়ে চালক নিহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!