নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

পিসিসিপি বান্দরবান জেলা শাখার উদ্যেগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন

Copy Link

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সুবিধাবঞ্চিত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পিসিসিপি বান্দরবান জেলা শাখা। দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

পিসিসিপি বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দীন, সহ সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ( ভা.প্রা) তানভীর হোসেন ইমন, রেইচা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম সহ প্রমুখ।

পিসিসিপি বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ বলেন,

পার্বত্য চট্টগ্রামে এখনো সত্যিকারের বিজয় অর্জিত হয় নাই, পদে পদে বঞ্চিত হতে হচ্ছে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, অবিলম্বে এই বৈষম্য দূরীকরণ করতে হবে।

স্বাধীনতার চেতনাকে ধরে পিসিসিপি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে । সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানায়।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবান জেলা শাখা নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আরো পড়ুন→মহান বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!