নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৪ জন

মহান বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ

Copy Link

থানচি প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বান্দরবানের থানচি উপজেলাধীন বলিপাড়া এলাকায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস কর্মসূচির উপলক্ষে স্থানীয় ৩০০ জন অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ৩০০টি কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি। তিনি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বক্তব্যে বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, আর্টিলারি, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।

শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।

আরো পড়ুন→মহান বিজয় দিবস উপলক্ষে থানচিতে নানা কর্মসূচি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!