নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘Art & Soul: A Letter to Our Future Self’ সভা অনুষ্ঠিত

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (HTM) বিভাগের যৌথ উদ্যোগে ‘Art & Soul: A Letter to Our Future Self’ শীর্ষক এক মননশীল ও সৃজনধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) আধাবেলা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মুহিবুল্ল্যাহ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ডা. মোহাম্মদ নুরুল আবছার। আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. অং চালু মারমা এবং বিশেষ অতিথি এম. আবদুর রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলী এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম।

ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচ.টি.এম) বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পভাবনা তুলে ধরতে আয়োজিত ‘আর্ট অ্যান্ড সোল’ ছিল একটি ভিন্নধর্মী প্রদর্শনী ও মতবিনিময়মুখী আয়োজন। এতে শিক্ষার্থীরা শিল্প, ধারণা, অভিব্যক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ স্বয়ংকে উদ্দেশ্য করে নানা বার্তা তুলে ধরে।

বিবিএ-একাউন্টিং ডিপার্টমেন্ট ৫ম ব্যাচের শিক্ষার্থী হাসনাত সুলতানা শাওন বলেন, এই আয়োজন মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবে। আমরা কীভাবে আজকের ভাবনা, শিল্প ও উপস্থাপনার মাধ্যমে সামনের দিনগুলোকে রূপ দিতে পারি এই অনুষ্ঠান তারই প্রতিচ্ছবি।

অনুষ্ঠনের অংশ হিসেবে ক্যাম্পাসের একটি কক্ষে হাতে ছাপ প্রদর্শনী আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পমননকে আরও উদ্দীপ্ত করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের শেষে শিক্ষার্থীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি ও নানা আকর্ষণীয় পরিবেশনা। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বিকেলের শেষ প্রহরে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

আরো পড়ুন→থানচিতে বিএনকেএস’র ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!