নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৮শ ইয়াবাসহ রুহুল আমিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়ার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুইল্ল্যা মিয়া পাড়ায় রুহুল আমিনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি যৌথবাহিনীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই এলাকায় প্রায় ১০ হাজার ইয়াবা মজুদ রাখা হয়েছে—এমন খবরের ভিত্তিতে আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযান চালান। অভিযানে রুহুল আমিনের ঘর তল্লাশি করে ৩ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

এদিকে, অভিযানের খবর পেয়ে আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন পালিয়ে যান বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন মিশু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন→থানচিতে ইউএনসিসি ও পিআরএলসি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!