নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৬ জন

নাইক্ষ্যংছড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ দোকান

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ‌‌ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুন লেগে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে মশার কয়েল থেকেই আগুনের সুত্রপাত হয় বলে নিশ্চিত করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু।

তিনি বলেন, বাইশারী বাজার হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইকে আগুন লাগার খবর ঘোষনার সাথে সাথেই আশপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্থ মুদি দোকান ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দুইদিন আগেই ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মালামাল তোলা হয়েছে। দোকান এবং গুদাম ভর্তি মালামাল ছিল। বকেয়া টাকার খাতাও পুড়ে গেছে আগুনে। সব মিলিয়ে ২৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান ওই ব্যবসায়ী।

তবে ভিন্নমত পোষন করেন আরেক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জসিম উদ্দিন। তিনি বলেন- রাতে দোকানে তার বাবা ছিল। মশার কয়েল তিনি রাখেননি। কেউ তার তার সাথে শত্রুতা করেছে। তার দোকানে চাউল, গ্যাস সিলিন্ডার, এসিড, রাবার সিট এবং রাবারের বিভিন্ন পন্য ছিল বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শাহিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বিপুল পরিমাণ মজুদ রাখা গ্যাস সিলিন্ডারের কারণেই আগুন দ্রুত বিস্তার করে।

নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক জানান, অগ্নিকান্ডের বিষয়টি বাজারপরিচালনা কমিটি সহ খতিয়ে দেখা হবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮ দোকান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১০

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১২

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৩

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৪

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১৫

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১৬

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৭

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৮

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৯

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

২০
error: Content is protected !!