নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২০, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯৯ জন

খাগড়াছড়ি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনডিপি কর্তৃক খাদ্য ও বিজ বিতরণ

Copy Link

খাগড়াছড়িঃ করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনডিপি কর্তৃক খাদ্য ও বিজ বিতরণ কোভিড-১৯ এর কারণে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ২৩০০০ পরিবারের পাশে খাদ্য ও বীজ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)।

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) প্রকল্পের আওতায় ইউএনডিপি দাতা সংস্থা ডানিডা ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় আজ বুধবার (২৯ জুলাই,২০২০) খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে ২৩৪ পরিবারের মাঝে খাদ্য ও বীজ বিতরণ করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনচিতা কর্মকার, ভাইস-চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন এবং ইউএনডিপির এ্যাক্টিভেটিং ভিলেজ কোর্ট প্রজেক্টের জেলা ফ্যাসিলিটেটর সুভাস দত্ত চাকমাকে সঙ্গে নিয়ে এ খাদ্য ও বীজ সামগ্রী বিতরণ করেন।

এসময় নির্মলেন্দু চৌধুরী সুবিধাভোগীদেরকে বলেন চাষযোগ্য এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, প্রত্যোকে মাষ্ক ব্যবহার করবেন, স্বাস্থ্য বিধি পালন ও সামাজিক দুরুত্ব মেনে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজে বাঁচবেন এবং অন্যদেরকে বাঁচতে সহায়তা করবেন।

এসআইডি-সিএইচটি ইউএনডিপি খাগড়াছড়ি জেলা ম্যানেজার প্রিয়তর চাকমা জানান এ খাদ্য ও বীজ বিতরণ দিঘীনালা উপজেলায় ৩০২৪, মাটিরাঙ্গায় ২৫৯৯, লক্ষিছড়ি উপজেলায় ১৭৬১, রামগড় উপজেলায় ১৫৯৬, গুইমারা উপজেলায় ২৬৩৬, খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৪৫২, মহালছড়ি উপজেলায় ৩৪০৫, পানছড়ি উপজেলায় ২৯৬২ এবং মানিকছড়ি উপজেলায় ১৫৬৫ ঝুঁকিপূর্ন পরিবারকে আগামী ১৮ আগষ্ট ২০২০ তারিখের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য ১০ প্রকারের দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে -চাল ১৫ কেজি, ,ডাল ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, আলু ৫ কেজি, সাবান ২ টি, সবজি বীজ ৭ প্যাকেট (করলা বীজ – ১০ গ্রাম, ঢ়েড়স বীজ ১০ গ্রাম, মিষ্টি কুমড়া বীজ ১০ গ্রাম, শসা বীজ ১০ গ্রাম, লাউ বীজ ১০ গ্রাম, পুঁইশাক বীজ ১০ গ্রাম, চালকুমড়া বীজ ১০ গ্রাম করে) , মাস্ক ৪ পিস ও সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে করোনা বিষয়ক ১টি ও বন্যপ্রাণী ও বন সংরক্ষণ বিষয়ক ১টি পোস্টার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!