নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

নাইক্ষ্যংছড়ি ওলামাদলের পরিচিতি সভায় সাচিং প্রু জেরী

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা ২৬ অক্টোবর শনিবার বিকালে সাড়ে ৩ টায় কক্সবাজারের অভিজাত হোটেল ইউনি রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এ সভার আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে।

সভাটি উন্মুক্ত করেন উপজেলা নবগঠিত ওলামাদলের আহবায়ক মাওলানা মোহাম্মদ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদস্য সচিব মাওলানা মোহাম্মদ জাফর আলম এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম। সভার শুরুতে হাফেজ ফোরকান কোরআন তেলওয়াত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলার আহবায়ক, সাবেক সাংসদ সাচি প্রু জেরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘আজকের এই সভা আমাদের দলের শক্তি ও একতা প্রদর্শন করছে। আমরা একত্রিত হয়ে জাতীয়তাবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে চাই।’’ তিনি আরও বলেন,

‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।’’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপি সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানি, বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইয়াহিয়া খান মামুন।

এছাড়াও, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার মিজানুর রহমান, আমিরুল কবির রাকিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎসজীবী দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দলের মধ্যে নতুন উদ্দীপনা ও শক্তির সঞ্চার হতে চলেছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, ‘‘বিএনপি এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় কাজ করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকবে।’’ নেতারা সভায় উপস্থিত নেতাকর্মীদের জাতীয়তাবাদী আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

অতিথিরা সবাই একযোগে জাতীয়তাবাদী দলের সুদৃঢ় ভবিষ্যত গঠনের জন্য একে অপরকে সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!