Khaled Mahabub Khan Arafat
৭ অক্টোবর ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৯১ জন

বান্দরবানে ৭ হাজার ঘনফুট অবৈধ বালুসহ ড্রেজার মেশিন জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাগজিখোলা ও ৫নং ওয়ার্ড হলুদিয়াশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার অভিযোগে প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কাগজিখোলা এলাকায় প্রায় ৭ হাজার ঘনফুট উত্তোলিত বালু এবং হলুদিয়াশিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও প্রশাসন উত্তোলিত বালু স্থানীয়ভাবে ভ্যাটসহ ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করে দেয়।

জব্দ করা ড্রেজার মেশিনটি বাইশারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

ড্রেজার মেশিন পরিষদের জিম্মায় দেওয়ার বিষয়ে জানতে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম (কোম্পানি)-এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। কাগজিখোলা এলাকায় প্রায় ৭ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলাম দিয়েছি এবং হলুদিয়াশিয়া এলাকার একটি ড্রেজার মেশিন জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়েছি।”

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করলে এলাকার পরিবেশ ও পাহাড় রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

আরো পড়ুন→খাগড়াছড়ির গুলিবর্ষণে নিহতদের স্মরণে ঢাকায় প্রদীপ প্রজ্জ্বলন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১০

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১২

জনপদের নীরব সেবক–কে এস মং

১৩

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৪

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৫

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৬

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৭

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৮

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৯

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

২০
error: Content is protected !!