Khaled Mahabub Khan Arafat
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০৪ জন

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান-মাদক প্রতিরোধে প্রশাসনের দৃঢ় অবস্থান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন—নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সুবেদার মো. হালিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী আরও বলেন,

সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব (২৮ সেপ্টেম্বর শুরু) নির্বিঘ্নে পালনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথাও জানান।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরো পড়ুন→ভারতের হাইকমিশনারের আয়োজনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্মানে সংবর্ধনা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!