নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩৩ জন

ভারতের হাইকমিশনারের আয়োজনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্মানে সংবর্ধনা

Copy Link

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তার স্ত্রী মিসেস মনু ভার্মা ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভারত ভবনে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। দলটি আসন্ন ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, যা ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক, ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে গভীর বন্ধন রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বন্ধন হলো ক্রিকেটের প্রতি উভয় দেশের গভীর ভালোবাসা। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দলগুলো গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, এখন তারা দারুণ উদ্দীপনায় এবং উচ্চমানের ক্রিকেট খেলে নিজেদের দেশকে গর্বিত করছে।

হাইকমিশনার নারী ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়ন এবং তরুণ শক্তির প্রতীক হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমরা গর্বের সঙ্গে আপনাদের পাশে আছি।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি কন্যাশিশুকে অনুপ্রাণিত করবে যাতে তারা তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যায় এবং যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তিনি দলের সাফল্য কামনা করে বলেন, “আমরা চাই বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও গৌরব বয়ে আনুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইং-এর চেয়ারম্যান জনাব নাজমুল আবেদীন এবং শাথিরা জাকির জেসি, যিনি আইসিসি বিশ্বকাপ ম্যাচে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৫ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন→ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১১

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১২

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১৩

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৫

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৬

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৭

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৮

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৯

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

২০
error: Content is protected !!