নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯১ জন

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী

Copy Link

“কৌতূহল থেকে উদ্ভাবন” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শনী। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এবং বিশেষ অতিথি ছিলেন মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, সুপ্ত প্রতিভার বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাশক্তি জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি প্রকল্প প্রদর্শন ঘুরে দেখে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারায় উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া আগামী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষার উপযোগিতায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞান মেলায় ৬৯০ জন শিক্ষার্থী ১৩৯টি প্রকল্প প্রদর্শন করে। এছাড়া বান্দরবানের আরও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার,পরিবেশবান্ধব জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা,শক্তির অপচয় রোধের উদ্যোগ,বর্জ্য রিসাইকেল করার পরিবেশবান্ধব পদ্ধতি,গ্যাস লিকেজ শনাক্তকরণ ব্যবস্থা,স্বয়ংক্রিয় অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থা,রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রকল্প দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়া নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা ক্ষুদে বিজ্ঞানী কর্নার মেলায় বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন→বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা, মুমূর্ষ অবস্থায় উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!