নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১৫ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনে আহত বন্যহাতির  চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছে একটি বন্যহাতি।

স্থলমাইনের বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালির বড় একটি অংশ উড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, রাখাইন বিদ্রোহীরা সীমান্ত এলাকায় পেতে রাখা মাইনেই হাতিটি আহত হয়েছে। বর্তমানে এটি উপজেলার চাকঢালার চেরারমাঠ এলাকার ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান করছিল।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরপরই তিনিসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিসি এফ সভাপতি জুবাইরুল হক ও সেক্রেটারি মাষ্টার জাকের হোসাইনসহ বিবিসি এফ এর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং আহত হাতির চিকিৎসা দেওয়ার জন্য সার্বিক সহযোগীতা করেন।

সেখানে গিয়ে দেখা যায়, হাতিটি গভীর ক্ষতের যন্ত্রণায় নড়াচড়া করতে পারছে না। পায়ের গোড়ালির মাংস ও হাড়ের বড় অংশ উড়ে গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে হাতিটি মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে পেতে রাখা স্থলমাইনে পা দেওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে তার পা ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত অবস্থায় এটি বাংলাদেশ সীমান্তে চলে আসে।

ঘটনার খবর উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে

গতকাল ১২ আগস্ট মঙ্গলবার সকালে কক্সবাজারের দোলাহাজারা সাফারি পার্কের পশু চিকিৎসক ডা.জুরকার নাইন চিকিৎসা দল নিয়ে নাইক্ষ্যংছড়িতে আসেন।

তবে চিকিৎসা শুরুর আগে হাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় অনুসন্ধানের পর হামিদিয়া পাড়া নদীর তীরে হাতিটিকে পাওয়া যায়।

পরে সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ক্ষতস্থানে ওষুধ প্রয়োগ করা হয়।

ডা. জুরকার নাইন জানান, “হাতিটির আঘাত মারাত্মক হলেও আপাতত সংক্রমণ ঠেকাতে চিকিৎসা দেওয়া হয়েছে। তার পায়ের ক্ষত শুকাতে সময় লাগবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হবে।”

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ বেড়ে গেছে। রাখাইন বিদ্রোহীরা ও মিয়ানমারের সেনারা একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক পুঁতে রাখছে। এতে শুধু মানুষ নয়, সীমান্তের বন্যপ্রাণীরাও বড় ঝুঁকিতে রয়েছে।

নাইক্ষ্যংছড়ির এক গ্রামবাসী বলেন, “আমরা আগে শুনেছি, মাইন বিস্ফোরণে মানুষ মারা গেছে। এখন আবার বন্যহাতিও আহত হলো। এভাবে চলতে থাকলে মানুষ ও পশুপাখি—দুজনের জীবনই হুমকিতে পড়বে।”

প্রাণীপ্রেমী ও পরিবেশবিদরা বলছেন, সীমান্তে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাইন অপসারণে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে আহত হাতিটির দীর্ঘমেয়াদী চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।

নাইক্ষ্যংছড়ির স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন→

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

আলীকদম মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারে উদযাপিত হলো ‘শুভ আষাঢ়ী পূর্ণিমা’

সরকার গঠনের ৫ মাস পার হলেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেই: মতবিনিময় সভায় বক্তারা

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

১০

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১১

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

১২

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

১৩

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৪

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১৫

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১৬

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৭

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৮

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৯

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

২০
error: Content is protected !!