নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৬ জন

রুমায় চার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরাদ্দকৃত খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলার চার ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে।

রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উহ্লামং মারমা, ২নং সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা,  ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়ন চেয়ারম্যান জিরা বম, ৪নং গালেংগ্যা ইউনিয়ন চেয়ারম্যান মেনরত ম্রোর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বলে জানাযায়।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ভিডব্লিউবি দরিদ্র, ভোগীদের জন্য ছয় মাসের চাল বরাদ্দ থাকলেও, বাস্তবে দেওয়া হয়েছে মাত্র চার মাসের চাল। বাকি দুই মাসের (মে-জুন) চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ রাওজান জানিয়েছেন, “ছয় মাসের চাল বরাদ্দ অনুযায়ী প্রত্যেক চেয়ারম্যানের নামে ডিও (ডেলিভারি অর্ডার) ইস্যু করা হয়েছে। তবে শুনেছি তারা কেবল চার মাসের চাল বিতরণ করেছে। বাকি দুই মাসের চাল দ্রুত বিতরণের জন্য আমরা নির্দেশ দিয়েছি।”

বাকি অংশ চাল দ্রুত বিতরণ করে কার্যালয়ে সমাপ্তি প্রতিবেদন পেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নোটিস।

এদিকে উপজেলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা উচনু মার্মা বলেন, “গুদামে ছয় মাসের চাল আসছিল, তবে সব চাল চার ইউনিয়নের চেয়ারম্যানদের-কে বুঝিয়ে দেওয়া হয়েছে। চেয়ারম্যানরা ছয় মাসের ডিও সই করে বুঝে নিয়েছেন। তারা ঐ চালগুলো ভোক্তাভোগীদের না দিয়ে কি করেছে তা আমার জানা নাই।

ভিডব্লিউবি কার্ডধারী ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “আমাদের ছয় মাসের চাল পাওয়ার কথা ছিল। কিন্তু মাত্র চার মাসের চাল পেয়েছি, তাও ১০ কেজি করে কম দেওয়া হয়েছে।” বাকি দুই মাসের চাল কবে নাগাদ দিবে তা আমাদেরকে বলেনি চেয়ারম্যানরা।

স্থানীয়দের দাবি, এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

উক্ত চার ইউনিয়ন চেয়ারম্যান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, খুব শীঘ্রই খাদ্যশস্য বিতরণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বকেয়া চালের বিষয়টি সকল ইউপি চেয়ারম্যানদেরকে এ মাসের মধ্যে বিতরণ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন→থানচিতে বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!