নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৯ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লক্ষ ৩৫ হাজার টাকা ও মোবাইলসহ যুবক আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. খোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫০/২-এস এর কাছাকাছি কাটা পাহাড় নামক এলাকা থেকে তাকে আটক করে।

আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই টাকা সীমান্ত অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

পরে আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মোবাইল সেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা নং ৪/২০২৫ ইং রুজু করা হয়েছে। 

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালো এক নারী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!