নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭২ জন

থানচিতে গুরত্বপূর্ণ সড়কের বেহালদশা,জনদুর্ভোগ চরমে

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত ১ কিলোমিটার সড়কটির বেহাল দশা, ৩ ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন।

সংস্কারের অভাবে ইট সোলিন সড়কটি ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, যার ফলে রাস্তাটি প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বলিবাজার সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত কয়েকটি স্থানে গর্তগুলোর কারনে যানবাহন চলাচল করতে পারছে না।

থানচি রুমা উপজেলায় বলিপাড়া, গালেংগ্যা ও রেমাক্রি প্রাংসা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বলিপাড়া, ক্যচু পাড়া, মরো পাড়া, ব্রহ্মদত্ত পাড়া, জৈতুন পাড়া, জ্ঞানলাল পাড়া, এদেন পাড়া, রামদু পাড়া, মুংগহা পাড়া, সতিচন্দ্র পাড়াসহ ২ উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষের জন্য এটিই প্রধান যাতায়াতের পথ।

বলিবাজার এলাকাটি দুইটি উচ্চ বিদ্যালয়, ১০টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাহাড়ের ফল ফসলাদি ও তরিতরকারি বিভিন্ন পণ্য হাটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। দুই উপজেলায় বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা এখানে পণ্য কেনাবেচার জন্য আসেন। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, যা ব্যবসায়িক ও কৃষকের জন্য ক্ষতিসাধন হচ্ছে।

আরো পড়ুন→রুমায় ইউএনডিপির বৃক্ষরোপন ও প্রচারণা

প্রতিদিন এই সড়কে টমটম, তিন চাকার মাহেন্দ্র গাড়ি ও চাঁদের গাড়ি (পিকআপ) ছোট বড় ট্রাক যানবাহন চলাচল করে। সড়কের দুরবস্থার কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছে। পথচারী ও চালকদের জন্য সড়কটি এখন চরম দুর্ভোগে কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার কৃষিজীবী মানুষেরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য কলা, আম, কাজুবাদাম, আদা, হলুদ, তরিতরকারি বাজারজাত করতে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সড়কের বেহাল দশায় শিক্ষার্থীরাও স্কুলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে।

এই নিয়ে প্রফুল্ল পাড়া বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা বলেন, এই রাস্তায় বিভিন্ন স্থানে গর্তে হয়ে যাওয়ার কারনে যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে তো কথাই নেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যায় রাস্তাটি। রাস্তা সংস্কারের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

টমটম গাড়ি চালক রতন কর্মকার বলেন, এই রাস্তায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার খারাপ হওয়ার কারনে গাড়ি নষ্ট হয়ে ঘনঘন ঠিক করতে হয়। বৃষ্টি হলেই আর গাড়ি চালানো যায়না। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি।

বাসিল মরো পাড়া কারবারি বার্নাড ত্রিপুরা বলেন, সড়কের প্রতিদিন অন্তত শত শত মানুষ যাতায়াত করেন। এই পথ দিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষের একমাত্র সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতি দ্রুত সংস্কারে দাবি জানাচ্ছি।

বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা বলেন, সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত অনুমানিক ১ কিঃমিঃ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে মানুষের যাতায়াত করতে হচ্ছে। অচিরেই সড়কটির পুনঃ সংস্কারে জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। সামনের বাজেটে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটির বেহালদশা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!