Khaled Mahabub Khan Arafat
২৩ জুন ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৭৮ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ৩

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মিয়ানমার সীমান্তঘেঁষা রেজুপাড়ায় বিশেষ অভিযানে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের কাছ থেকে একটি রামদাও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় তিনজনকে হাতে-নাতে আটক করা হয়।

আটক তিনজন হলেন-মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো.শফি আলম (৩০)। তিনজনের বাড়িই উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকায়। তাদের পিতা যথাক্রমে আলি আহমেদ এবং মাতা সামছুর নাহার।

 

বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওঁৎ পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত সাড়ে ৯টার সময়ে তিনজন ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৪,০০০ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।”

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন→রুমায় পাড়া বন, আইন ও বন্যপ্রাণী বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১০

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১১

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১২

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৩

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৪

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৫

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৬

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৭

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৮

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

২০
error: Content is protected !!