নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০১ জন

বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় এবং বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৬ জন-কে আটক করে পুলিশ।

সূত্রের তথ্য থেকে জানাযায়, (৮ মে) রাতে এই অভিযান পরিচালনার মাধ্যমে ৫ আগষ্টের পর হওয়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় তাদের।

বান্দরবান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আবু তাহের, সদর উপজেলা মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর-কে গ্রেফতার করে পুলিশ, আরো লামা উপজেলা থেকে আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার,নাইক্ষ্যংছড়ির চাকঢালা থেকে বান্দরবান জেলা কৃষক লীগের নেতা আব্দুর রহমান-কে গ্রেফতার করে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মসরুল হক জানান, নাশকতার মামলার অভিযোগে অভিযুক্ত ওই দুই নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু থানা পুলিশের অভিযানে কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত যুবলীগ নেতা মোস্তাক আহমেদ এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ তিন নেতাকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আরো পড়ুন→দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!