নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৭৫ জন

বান্দরবানে জামায়াত নেতার উপর দুর্বৃত্তের গুলি বর্ষন: গ্রেফতার -১

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে শ্রমিক ফেডারেশন এর নেতা ও গাজী রাবার প্রসেসিং প্লানটেশনের ম্যানেজার শামিম রেজাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। গুলির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার ( ২৭ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে বাইশারী বাজার -নারিচবুনিয়া সড়কের নারিচবুনিয়া শ্মশান ঘাট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

 

আহতের ভাই সরওয়ার আলম জানান, তার বড় ভাই শামিম রেজা নিজ অফিসের হিসেব নিকেশ শেষ করে অবশিষ্ট টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৫/৬ জনের একটি অস্ত্রধারী দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক পর্যায়ে একটি গুলি এসে তার শরীরে লাগে। পরে সে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় আহতের মা শাহিদা বেগম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলার দায়ের এর পর পরই অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামী রাকিবুল হাসান ( ২৩) কে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল বাইশারী পুনর্বাসন পাড়ার মো: ইসহাকের ছেলে।

তবে রাকিবের পরিবার জানান, সে নির্দোষ। এ দিকে মামলার বাদি জানান, বর্তমানে তার ছেলে শামিম রেজা কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার মো: মাশরুরুল হক জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী যেই হোক না কেন যাচাই-বাচাই করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক দুস্থ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!