নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৪৯ জন

রুমায় ঈদ উপলক্ষে সেনাবাহিনীর উপহার বিতরণ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় প্রান্তিক ও দুস্থ মানুষের মাঝে রুমা সেনা জোনের উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার বিতরণ করেন সেনাবাহিনীর ছত্রিশ বীর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল, তেলসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আর্থিক অস্বচ্ছলতার কারণে যাদের পক্ষে ঈদের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করা অসম্ভব ছিল,তাদের জন্য সেনাবাহিনীর এই সহায়তা অত্যন্ত আনন্দ দায়ক এবং পরিতৃপ্তির বলে উল্লেখ করেছেন উপহার প্রাপ্তরা।

ঈদ উপহার বিতরণ শেষে রুমায় সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন, পিএসসি বলেন, আমরা শুধু ঈদ নয়, সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং অন্তত পাঁচ শতাধিক এতিম শিশুর জন্য ইফতার আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি যোগ করেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে রুমা সেনা জোন এবার উপজেলার দেড় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে।

আরো পড়ুন→ইমাম-মুয়াজ্জিনদের মানোন্নয়নে কাজ করছে-বাজেপ সদস্য এডভোকেট আবুল কালাম।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!