নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২০, ১:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০০ জন

বান্দরবান থানচিতে মৌসুমি ফলজ আম বিক্রি হচ্ছে পানির ধরে

Copy Link

বাংলাদেশে আম হলো ফলের রাজা এবং আম গাছ হলো জাতীয় গাছ। এখন দেশের সব অঞ্চলে পারিবারিক ও বানিজ্যিক ভাবে গ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে আম চাষ করা হচ্ছে।
এবছর সুুপার সাইক্লোন আমপানের কারনে পঞ্চিমাঞ্চল সহ দেশের বেশ কয়েক জেলায় আম চাষীদের বাগান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। আমপানের সেই বৈরী আবহাওয়া পার্বত্য বান্দরবান জেলায় এর প্রভাব না পড়ায় আম ভাল ফলন হয়েছে।

তবে বৈশ্বিক মহামারী কোভিড-১৯, করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে সরকারী ভাবে গণপরিবহন বন্ধ হেতু লকডাউনের কারনে ক্রেতাগণ উপস্থিত না থাকায় বাংলাদেশের জাতীয় গাছ ও ফলের রাজা হওয়া সত্বেও বান্দরবানের থানচিতে আম বিক্রি করা যাচ্ছেনা।

কথা হয় বিদ্যামনি পাড়া বাসিন্দা রবিন্দ্র ত্রিপুরা সাথে তিনি বলেন, আমার আড়াই একর পাহাড়ের জায়গা উপর রাঙোয়াই আম বাগান করেছি এখনও বিক্রি করতে পারিনি। কাকে বিক্রি করব, ক্রেতা তো নাই। একদিকে করোনার প্রার্দুভাবের কারনে কোন কাজ-কর্ম নাই, অন্য দিকে নিজের বাগানে আম গুলোও বিক্রি করতে পারছিননা।স্থানীয়রা মণে ২০০ টাকা উপরে দাম দিতে চাচ্ছে না।

বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান পাড়ার বাসিন্দা আম বাগানের মালিক মধুমঙ্গল চাকমা বলেন, এবছর আমার তিন একর জায়গা আম বাগানটি পানির দরে বিক্রি করে দিয়েছি। গত বছর এই বাগানটি এখানে দাঁড়িয়ে আমি পঞ্চাশ হাজার টাকা উপর বিক্রি করেছি। এবছর আম কেনার লোক নাই, যার ফলে গাছের উপর পচে যাওয়ার চাইতে যা পেয়েছি তা হাত ছাড়া না কর কম দামে বিক্রি করে দিয়েছি।

প্রতিবেদকের সাথে কথা হয় উপজেলার ৪০টিরও বেশী আম বাগানের ক্রেতা আম ব্যবসায়ী চট্টগ্রাম লোহাগাড়ার বাসিন্দা মোঃ আবদুল আলমের সাথে। তিনি বলেন,লকডাউনের কারনে আম বিক্রি করা যাচ্ছে না। কেজি ৫০ টাকা উপরে বিক্রি করতে পারলেই আমার মূলধন উঠবে। অথচ এখন বাধ্য হয়ে কেজীতে ৪০/৪৫ টাকা দরে চট্টগ্রামে আম্রপালি বিক্রি করতে হচ্ছে, তাতেও ক্রেতা পাওয়া যাচ্ছেনা,বাকী আমগুলো কি হবে জানি না। আমার এই উপজেলায় ৪০টিও বেশী ছোট বড় বিভিন্ন মেয়াদে আম্রপালি ও রাংগোই আম বাগান চুক্তিতে কেনা ছিলো।

এই বিষয়ে বান্দরবান সদর কৃষি কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত থানচি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন,বর্তমানে লকডাউনের কারণে স্হায়ী পর্যায়ে সরকারী ভাবে গণপরিবহ বন্ধ থাকায় বিভাগীয়,জেলা ও উপজেলা শহরের সাথে  সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা না থাকার কারনে স্থানীয় পর্য্যায়ে উৎপাদিত কৃষি পণ্য বিক্রি ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই সমস্যা শুধু থানচি উপজেলায় নয়,সারা দেশের সমস্যা এমনকি সারা বিশ্বের সমস্যা। তাই আম বিক্রি করার ক্ষেত্রে একই সমস্যা হতে পারে। করার কিছুই নেই,বৈশ্বিক মহামারী ভোডিভ-১৯ করোনা ভাইরাস এ প্রাদুর্ভাবের কারনে এ সমস্যা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!