নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭৫ জন

পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে হবে: ইউএনও থানচি

Copy Link

থানচি প্রতিনিধিঃ ভিটামিন ‘এ’ শিশুদের চোখের রাতকানাসহ বিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ে ওঠার সক্ষমতা বাড়ায়। পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এই কথা বলেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল তথ্যমতে, এই উপজেলায় ৪টি ইউনিয়নে এবারে উপজেলা সর্বমোট ৪ হাজার ২শত ৭৭ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাসে শিশু ৬শত ২৬ জন ও ১২-৫৯ মাসে শিশু ৩ হাজার ৬শত ৫১ জন। চলতি মাসের ১৫ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গত দুই থেকে চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যা‌ম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের পরিসংখ্যা বিভাগের পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও ব্রাক থানচি শাখায় ব্যবস্থাপক প্রিয়লাল চাকমা প্রমুখ ।

আরো পড়ুন→লামায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে ইটভাটা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!