নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯২ জন

শত বাঁধা বিপত্তির মধ্যেও যুবসমাজকে এগিয়ে যেতে হবে: অধ্যাপক থানজামা লুসাই

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেছেন চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতই বাঁধা বিপত্তি আসুক না কেন যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন-২০২৫ উদ্বোধনী শেষে আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি আরো বলেন বান্দরবান পার্বত্য জেলায় ৭টি উপজেলায় প্রত্যেক যুবকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। চলার পথ যতোই কন্টকাকীর্ণ হোক না কেন, যতোই বাঁধা বিপত্তি আসুক না কেন সকল বাঁধা অতিক্রম করে যুব সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। বান্দরবানের উৎপাদিত কৃষিপণ্য থেকে শুরু করে যুব সমাজের সৃজনশীল কর্মকান্ড,শিক্ষা-দীক্ষা যুব সমাজকে এমনভাবে অর্জন করতে হবে যাহাতে জাতীয়ভাবে অংশীদারিত্বে সম্মৃদ্দি অর্জন করে উন্নয়নে অবদান রাখতে পারে। আজকের যুবক আগামীদিনের কর্ণধার হবে বলে উল্লেখ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

আস্থার দিপ্তী,তারুণ্যের শক্তি স্লোগানে ইয়ুথ ক্যম্পেইন -২০২৫ ইয়ুথ গ্রুপ ও আস্থা নাগরিক প্লাটফর্ম আয়োজিত রুপান্তর এর সহযোগিতায় – গ্রাউস , বান্দরবান এর বাস্তবায়নে, গ্রাউস নির্বাহী পরিচালক চাই সিং মং এর সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, ম্যা ম্যা নু মারমা, মোঃ নাছির উদ্দিন, জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি অং চ মং মারমা, রুপান্তর এর নির্বাহী পরিচলক স্বপন কুমার গুহ, অডিট ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, গ্রাউস এর উপনির্বাহী পরিচালক চিৎময় মুরুং বক্তব্য রাখেন। রোয়াংছড়ি, রুমা,থানচি,লামা,আলিকদম,নাইক্ষংছড়ি ও বান্দরবান সদর উপজেলার ইয়ুথ গ্রুপের সদস্যসহ জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তার আগে সকালে বেলুন,পায়রা উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী ইয়ুথ ক্যম্পেইন-২০২৫ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

বিকেলে ইয়ুথ সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টান পরিবেশন করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!