babul khan
২ জুলাই ২০২০, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫১৮ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রাজঘাট ফাঁরি খালের রাবার ড্যাম নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি

Copy Link

বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাজঘাট ফাঁরি খালের উপর রাবার ড্যাম, বি,এ,ডি,সি এর অর্থায়নে ৩ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৫শ ৮৩দিন মেয়াদে এই রাবার ড্যাম নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েল এটেসি জেবি।

গত ৩ই মার্চ ২০১৮ইং বাইশারী রাজ ঘাট ফাঁরি খালের উপর রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের কাজ উদ্ভোধন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর(উশেসিং)এমপি।

 প্রায় ৩ বছরেও রাজঘাট ফাঁরি খালের রাবার ড্যাম নির্মাণ কাজ শেষ হয়নি।এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত সাইট প্রজেক্ট ইঞ্জিনিয়ার বিজয় ধর ও রানা বিশ্বাস জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বি.এ.ডি.সি) ৭০% কাজ করার পর ও বিল দিতে অনীহা প্রকাশ করছে আর তাই কাজ চালিয়ে নিতে সমস্যা দেখা দিচ্ছে। বি.এ.ডি.সি সার্বিক সহযোগিতা না করায় এই রাবার ড্র্যাম প্রকল্পের কাজ সঠিক সময়ে করা যাচ্ছে না বলে জানান ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরো বলেন ওয়েদার ভালো থাকলে কয়েক মাসের মধ্যে উক্ত কাজ শষে করা যাবে বলে তিনি আশাবাদী।

সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু বলেন আজ প্রায় ৩বছর পর্যন্ত এই রাবার ড্রামের কাজ চলছে ধীরগতিতে এভাবে কাজ চললে আরো ১ বছরেও কাজ শেষ হবে না।

এলাকার সচেতন মহলসহ সাধারণ মানুষ বলেন রাবার ড্যামটি চালু হলে শুষ্ক মৌসুমে অনাবাদী থাকা জমি গুলোও চাষের আওতায় আসবে। তাতে লাভবান হবে অন্তত এক হাজার কৃষক পরিবারের দেড় হাজার একর কৃষি জমি। বিগত দিনে শুধু বর্ষাকালে চাষাবাদ করতে পারলেও শুষ্ক মৌসুমে জমি অনাবাদী থাকে। এই রাবার ড্রামের কাজ কখন শেষ হবে সে আশায় কৃষক বসে আছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাইট প্রজেক্ট ইঞ্জিনিয়ার বিজয় ধর ও রানা বিশ্বাস কাজে অমনোযোগী অবহেলার কারণে কখন শেষ হয় কি জানি।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম বলেন, আমরা পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের কাছে আকুতি মিনতি করে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাজঘাট এলাকায় ফারিখালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ করার জন্য চেষ্ঠা করি ,সে মোতাবেক দরপত্র হয়ে কাজ শুরু করে ঠিকাদাররা কিন্তু পরিতাপের বিষয় কাজের কাজ কিছুই হচ্ছে না ঠিকাদারদের গাফিলতির কারণে।

এলাকায় বাসিন্দারা ফারিখালের দ্রুত সময়ে রাবার ড্যামের কাজ শেষ করার জন্য, জেলা প্রশাসক মহাদয় ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

জনপদের নীরব সেবক–কে এস মং

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১০

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১১

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১২

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৩

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

১৪

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

১৫

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

১৬

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

১৭

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৮

মুখোশের আড়ালে

১৯

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

২০
error: Content is protected !!