নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩৪ জন

লামায় আলোচিত অপহরণ ঘটনায় জড়িত ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় জড়িত ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন , রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন ও ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৩ রাবার বাগানের শ্রমিককে অপহরণের পর অপহৃত ব্যক্তিদের জিস্মি করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়।

এই অপহরণের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করলে এর পর থেকে অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ শীর্ষ ডাকাত সদস্য আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!