Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাজধানীর ঢাকার সাথে

ডেস্ক নিউজ
আপডেট : December 17, 2024
Link Copied!

কারওয়ান বাজার রেলক্রসিং এ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা , এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে,অবরোধের কারণে বিঘ্নিত হয়েছে রেলের শিডিউল।

জানা যায়, তিন দাবি সামনে রেখে অস্থায়ী শ্রমিকরা অবরোধ করেছেন রেলপথ, পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, এই তিনটি দাবি পূরণের কথা বলছেন তারা।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। অবরোধের কারণে রেল চলাচল বন্ধ রয়েছে, লাইন ক্লিয়ার হওয়ার পর যত দ্রুত সম্ভব যোগাযোগ স্বাভাবিক করা হবে।

উল্লেখ্য,তারা রেলের কর্মচারী না হওয়ায়,অস্থায়ী এসব কর্মী (টিএলআর) প্রাত্যহিক কাজের ভিত্তিতে মজুরি পেয়ে থাকেন। তারা বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন যেমন: রেলওয়ের বিভিন্ন দপ্তরের পোর্টার, গেটকিপার (ট্রাফিক/ইঞ্জিনিয়ারিং), খালাসি, ওয়েম্যান, অফিস সহকারী, ওয়েটিং রুম কেয়ারটেকার।

বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী কর্মীদের এই অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সূত্র।

এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মী বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

আরো পড়ুন >>>নাইক্ষ্যংছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন