নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৬ জন

শান্তিচুক্তি ২৭ বর্ষপূর্তি উপলক্ষে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কৃতক মানবিক সহায়তা প্রদান

Copy Link

থানচি প্রতিনিধিঃ পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পুর্তি উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক সহায়তা কর্মসূ‌চির আওতায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে বাকলাই পাড়া সাব জোনে এই সহায়তা প্রদান ক‌রেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট’র অধিনায়ক লে: কর্ণেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএস‌সি।

এসময় জোনের উপ অধিনায়ক মেজর আবু মোহাম্মদ শাহরিয়ার মিথুন, পিএসসি, বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে  শিক্ষা সহায়তা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, ক্ষতিগ্রস্থ কিয়াং ঘরে ঢেউটিন,  এবং শতাধিক দু:স্থ ও অসহায়  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দি ম্যাজিস্টিক টাইগারের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি।

প‌রে বাকলাইপাড়া সাবজোনের আওতাধীন এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ২২৪ জন পাহা‌ড়িদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করে চিকিৎসা সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করেন জোন অধিনায়ক। এসময় তিনি ব‌লেন, এই অঞ্চলের পাহাড়িদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার।

এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি আরো ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

জোনের দায়িত্বপূর্ণ এলাকায়  সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

আরো পড়ুন >>>শান্তিচুক্তি ২৭ বর্ষপূর্তি উপলক্ষে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কৃতক মানবিক সহায়তা প্রদান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!