নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭৮ জন

রুমায় কেএনএফের আস্তানায় সেনা অভিযান বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ উদ্ধার

Copy Link

ডেস্ক নিউজঃ বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়ার নিকটবর্তী পাহাড়ী জঙ্গলে বিচ্ছিন্নতাবাদি সশস্ত্র সংঘটন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর একটি আস্তানায় সেনা অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ০৫ টায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,রুমার মুনলাইপাড়ার নিকটবর্তী জঙ্গলে কেএনএফ এর আশ্রয়স্থল থেকে বান্দরবান রিজিয়নের অন্তর্গত রুমা জোনের বিশেষ অভিযানে,বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।

অভিযান চলাকালীন সময়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে,কেএনএফ সশস্ত্র সদস্য’রা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে,বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, দু’টি দেশীয় তৈরি বন্দুক,১৬০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি,বাইনোকোলার,দু’টি ওয়াকি টকি সেট ও কেএনএফের পোশাক।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে মুনলাইপাড়া এলাকার দুর্গম জঙ্গলে কেএনএফ আস্তানা গেড়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সকালে কেএনএফ এর সশস্ত্র  সদস্য’রাগুলি ছুড়লে,সেনাবাহিনীও  পাল্টা গুলি চালায় । এতে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই আস্তানায় তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনীজনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান,বান্দরবান এর রুমা উপজেলার দুর্গম পাহাড়ী এলাকায় কেএনএফ এর আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

(আরো পড়ুন)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দূর্গম এলাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!