নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬০ জন

নাইক্ষ্যংছড়িতে সভাপতি সাধারণসম্পাদকসহ আওয়ামীলীগের ৬৮ নেতার বিরুদ্ধে মামলা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (১০ নভেম্বর) ভোরে নাশকতার চেষ্টাকালে ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাকঢালা বাজার পাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে সিরাজুল হক (৬০), নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কম্বনিয়া পাড়া এলাকার মো.কাশেম আলীর ছেলে মোঃ আলী হোসেন ( ৪৩), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাকঢালা ঘোনাপাড়া এলাকার মৃত মৌলভী জাফর হোসেনের ছেলে মোঃ ফয়েজুল্লাহ ( ৪২)।

 নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক আজ (১১ নভেম্বর) সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

উক্ত মামলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য কেনে ওয়ান চাক, উপজেলা আ.লীগের যুগ্ন-সম্পকদক আবু তাহের বাহাদুরসহ ৬৫ জন ও অজ্ঞাত নামা আরও ৩০ জনকে আসামী করা হয়।

 দেশের সম্পদ নষ্ট, রাস্তা ঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, গুরুত্বপূর্ন স্থাপনা ধ্বংসসহ বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এবং অন্তর্ঘাতী কার্য সম্পাদন করণের জন্য মিলিত হইয়া রাস্তার উপর ককটেল, পটকা বিস্ফোরন এবং টায়ারে আগুন লাগাইয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অবস্থান করিতেছে উপজেলার ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপির, ২নম্বর ওয়ার্ড বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি। এমন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১০ নভেম্বর) দিনগত রাত ১ টা ১০ মিনিটে অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

এসময় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেন এবং পলাতক আরও ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক।

(আরো পড়ুন)

রোয়াংছড়ি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!