নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৬ জন

নাইক্ষ্যংছড়িতে সোনালী ব্যংকের দুই কর্মকর্তাসহ ৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর সোনালী ব্যাংক শাখায় দুই কর্মকর্তাসহ এক জনপ্রতিনিধির কন্যার করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে । ২০জুন শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু জাফর মো, ছলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা, আবু জাফর মো. সেলিম জানান, নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা শাখার সোনালী ব্যাংকের দুই কর্মকর্তার জ্বর ও সর্দি কাশির থাকায় করোনা উপসর্গ হিসেবে নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয় গত ১৮ জুন বৃহস্পতিবার এবং উপজেলা চেয়ারম্যানসহ তাঁর কন্যার নমুনা সংগ্রহ করা হয় ১৯ জুন। ২০ জুন শনিবার ওই চার জনের স্যাম্পল রিপোর্টের মধ্যে তিন জনের পজেটিভ আর একজনের নেগেটিভ আসে। পজেটিভ তিন জনের মধ্যে দুই জন হলো সোনালী কর্মকর্তা ‌সো‌বা‌য়েত হো‌সেন ও থোয়াইহ্লা‌চিং মার্মা আর অপরজন হলেন উপজেলা চেয়ারম্যানের কন্যা তা‌কিয়া। এ নিয়ে উপজেলায় বর্তমানে ১৫জনে দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১জন হাসপাতালের আইসোলেশনে ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর ক্রমান্বয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানান, এই যাবত মোট ৩৩৪ জনের নমুনা সংগ্রহের মধ্যে মোট ১৫ জনের পজেটিভ রিপোর্ট আসলেও বাকী ৩১৯ জনের রিপোর্টস নেগেটিভ আসে। পজেটিভ পাওয়া রোগীর মধ্য হাসপাতাল আইসোলেশনে ভর্তি হয়ে ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা চালিয়ে ক্রমান্বয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ জন পজেটিভ শনাক্ত রোগী বাকী ৪ জন রোগীকে হোম কোয়ারেন্টেইন আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তবে ওই ৪ জনের নমুনা নেওয়ার পর থেকে চিকিৎসা চালিয়ে যাওয়াতে তারা এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, এই পর্যন্ত ক্রমন্বয়ে ১৫ জন করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা পাওয়ার পর ১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বাকী ৪ জনকে হোম কোয়ারেন্টেইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ৪ জনের মধ্যে দুই সোনালী ব্যাংকের কর্মকর্তার পজেটিভ রিপোর্ট আসাতে ব্যাংক লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের এই দুই কর্মকর্তার সংস্পর্শের সকল কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করা হবে। তবে এরা ৩ জনই সুস্থ আছেন বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!