নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৬ জন

থানচিতে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে প্রবীণ দিবস পালন

Copy Link

থানচি প্রতিনিধিঃ “প্রবীনগণ অভিজ্ঞ শিক্ষক, আসুন আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানের থানচিতে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর আয়োজনে প্রবীণ দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী আয়োজনে তিন দিন ব্যাপী প্রবীণ দিবস উদযাপনের শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ধর্মপল্লীর অন্তর্ভুক্ত মন্ডলীর অধীনে বিভিন্ন পাড়ার খ্রীষ্ট ভক্তরা প্রবীণ দিবসে অংশগ্রহণ করেন।

প্রবীন দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ধর্ম প্রদেশপাল আর্চবিশপ সুব্রত হাওলাদার সিএসসি। নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার শীতল হিউবার্ড রোজারিও সিএসসি সভাপতিত্বে প্রবীণ দিবস অনুষ্ঠিত হয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী সহকারী পাল পুরোহিত ফাদার সমির পিটার ডি রোজারিও সিএসসি, সিস্টার হাউজ সুপারিয়র সিস্টার রোজ সুলেখা চাম্বুগং আরএমডিএম, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা আরএমডিএম, সিস্টার বৃষ্টি আরএমডিএম ও নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী সেক্রেটারি রেমন্ড ত্রিপুরা প্রমুখ। এছাড়া ধর্মপল্লীর অন্তর্ভুক্ত এলাকার বিভিন্ন পাড়ার কারবারি, মিশনারি স্কুল শিক্ষক, ভক্ত নারী পুরুষ প্রবীণ দিবসে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মিশন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার লরেন্স ত্রিপুরা।

প্রবীন দিবসের ভক্তদের মাঝে সচেতনতা মূলক বিষয়ের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম মিল্টন ত্রিপুরা, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, ক্যচু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফায়েল মনিরাম ত্রিপুরা ও কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা।

এছাড়া প্রবীণ দিবস উপলক্ষে মেডিকেল ফ্রি চিকিৎসা সেবা প্রদান, বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা ও কুমারী মারিয়ার উদ্দেশ্য শোভাযাত্রা আয়োজন করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!