নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪৬ জন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ৭টি মায়ানমারের গরু জব্দ

Copy Link

নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী লেমুছড়ি ও ফুলতলীতে বিজিবির অভিযানে দুই দিনের পৃথক অভিযানে ৭ টি মায়ানমারের গরু জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি বিওপির হাবিলদার মোঃ বদরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে বালুর মাঠ নামক স্থান থেকে ১টি এবং ভাল্লুক খাইয়া বিওপির হাবিলদার মোঃ লিটন মিয়ার নেতৃত্বে রোহিঙ্গাটিলা নামক স্থান থেকে ২টি মিয়ানমারের গরু জব্দ করে বলে সুত্রে জানা যায়।

অপর দিকে ২২ সেপ্টেম্বর (রোববার) বিকেলে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ সদর ইউনিয়নে ( বিজিবি)’র ফুলতলী বিওপির নায়েক সুবেদার আব্দুর রশিদের নেতৃত্বে ফুলতলী বিওপির নিয়মিত নাইক্ষ‍্যংছড়ির অভ্যন্তরে আকাশমনি বাগান নামক স্থান থেকে মালিকবিহীন ৪টি বার্মিজ গরু জব্দ করে।

সীমান্ত দিয়ে অসাধু চোরাকারবারিরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে গরু নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার ভিতরে নিয়ে আসে। উল্লেখ্য:এ বিষয়ে স্থানীয় কয়েকজন দেশীয় গরু খামারীদের সঙ্গে কথা হলে তারা বলেন, সীমান্ত সুরক্ষায় ১১ বিজিবির সদস্যরা কল্পনাঅতিত ভাবে কষ্ট করে যাচ্ছেন,পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে আসা অবৈধ গরুর বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি,র অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল এসি সাংবাদিকদের জানান, সীমান্ত সুরক্ষা চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,সীমান্ত ঘেষা বসবাসকারী কিছু মানুষের সহযোগিতায় পার্শ্ববর্তী এলাকার কিছু লোক প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাইভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাহাড়,ঝিরি,ছড়া এবং গহীন অরণ্য দিয়ে গরু চোরাচালানে এখনো তৎপর রয়েছে বলে জানা গেছে।

তবে ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির কর্মরত কর্মকর্তা এবং সদস্যদের ব্যাপক তৎপরতায় আগের চাইতে অনেক কমে এসেছে গরু চোরাচালান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!