নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলর ঘুমধুম ইউনিয়নে বিজিবির বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ২৪ বোতল বার্মিজ রাম মদ জব্দ করা করা হয়েছে।
২১ আগস্ট বুধবার সকাল ১০ টার সময় ঘুমধুমের তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৫ এর পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু চাকমা পাড়া নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বার্মিজ রাম মদ চব্বিশ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, কক্সবাজার ৩৪ বিজিবির নিয়ন্ত্রণধীন নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার বিভিন্ন বিওপির জোয়ানেরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে কঠোরভাবে।সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কাজ করে যাচ্ছে সফলতার সাথে।


