নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলা স্বেচ্ছসেবকদলের উদ্যেগে শহরের বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্দিষ্ট স্থানে ফেলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বেলা ৪টায় বান্দরবান জেলা স্বেচ্ছসেবকদলের আহব্বায়ক আলী হায়দার বাবলুর নেতৃতে এই কর্মসূচী অনুষ্টিত হয় উক্ত কর্মসূচিতে আরো উপস্থিতি ছিলেন বান্দরবান পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মোহন,রেজাউল করিম সোহেল এবং দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রাজু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে সবাই শহরের প্রধান সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা এক জায়গায় করে নির্দিষ্ট স্থানে ফেলেন দলীয় নেতা কর্মীরা।
কর্মসূচি শেষে আহ্ববায়ক আলী হায়দার বাবলু পাহাড় কন্ঠকে জানান ‘নুতন বাংলাদেশে আমাদের আমাদের একটাই লক্ষ্য সম্প্রীতির বান্দরবানে শান্তি ফিরিয়ে আনা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই উদ্যেগ সফল করতে হলে আমদের সবার ঐক্য থাকা জরুরী।


