নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২০ জন

বান্দরবানে রেস্টুরেন্ট ব্যবসায়ীকে অপহরণ। 

Copy Link

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া থেকে সদ্য খোলা ইকোভেলী রিসোর্ট -রেস্টুরেন্টের মালিক মংটিং মারমা (৩৮) নামে এক যুবক কে অপহরণ করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ৭টার সময় সুয়ালক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গনেশ পাড়া এঘটনা ঘটে।

অপহৃত মংটিং মারমা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরীর ছেলে।

সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা জানান তার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গণেশ পাড়ায় অপহৃত মংটিং মারমা নিজস্ব জায়গায় ইকো ভ্যালী রিসোর্ট নামে ব্যাবসায়িক উদ্দেশ্যে একটি রেস্টুরেন্টে তৈরী করেছেন।আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪জন শসস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দিয়ে তাকে গণেশ পাড়ার পশ্চিম পাহাড়ের দিকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় বলে জানান তিনি ।

অপহৃত মংটিং মারমা”র বাবা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরী জানান ইকোভেলীর রিসোর্ট এর কর্মচারীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জানিয়েছে রিসোর্ট থেকে ১শগজ দুরে থেকে সন্ত্রাসীরা তার ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়েগেছে। তার ছেলের ব্যবহৃত মুঠোফোন টিও বন্ধ পাওয়া যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য থানায় যাচ্ছেন বলে জানান তিনি।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থওপ্রশাসন) হোসাইন মোঃ রায়হান কাজেমীর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি জানান তিনিও শুনেছেন সুয়ালক থেকে একজনকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেউ এখনো থানায় অভিযোগ করেননি। তারপরও পুলিশ এব্যাপারে খোঁজখবর নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!