নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০৮ জন

থানচিতে কেন্দ্র অনুমোদন পেয়ে প্রথম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

Copy Link

থানচি প্রতিনিধি: আজ সারাদেশেই এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের থানচিতে কেন্দ্র অনুমোদন পেয়ে প্রথম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) সকাল ১০:০০ টায়  থানচি কলেজ কেন্দ্রে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণে কেন্দ্র অনুমোদন পেয়ে প্রথম এইচএসসি ও সমমান পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। কেন্দ্রের সহকারী সুপার হিসেবে দায়িত্বে আছেন, কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন। এছাড়া অন্যান্য দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

৩০ জুন থেকে ১১ আগষ্ট পর্যন্ত এইচএসসি পরিক্ষা চলবে। ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিক্ষার রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত পরিক্ষা অনুষ্ঠিত হবে।

কলেজটি এর আগে ২০২০ ও ২০২১ সালে রাজস্থলী, ২০২২ ও ২০২৩ সালে রুমা সাঙ্গু কলেজে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে আসছে। জানা যায়, গত ৫ই জুন ২০২৪ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, শিক্ষা বোর্ডের কলেজ মঞ্জুরি কমিটির সুপারিশ ও বোর্ড কমিটি সিদ্ধান্ত মোতাবেক থানচি কলেজকে এইচএসসি পরীক্ষা কেন্দ্র অনুমোদন দেয়া হয়।

থানচি কলেজ ৯ই জানুয়ারি ২০১৭ খ্রিঃ সালে প্রতিষ্ঠা করা হয়। এরপর ১১ই এপ্রিল ২০১৮ খ্রিঃ সালে শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠা অনুমোদন দেয়া হয়। তারপর ২৪ অক্টোবর ২০১৮ খ্রিঃ তারিখ থানচি কলেজকে পাঠদানের অনুমতি দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। কলেজটি ২০১৮ সালে নভেম্বর মাসের ২৮ তারিখ এডুকেশন ইনস্টিটিউট আইডেনটিফিকেশন নাম্বার (EIIN) পায়। ০১ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ বোর্ড কর্তৃক একাডেমী অনুমোদন পায় থানচি কলেজ।

কলেজটি ২০১৭ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পুরাতন উপজেলা পরিষদ পরিত্যক্তা অফিস ভবনের ক্লাস শুরু হলেও বর্তমানে ১৫৩ জন শিক্ষার্থী ৪তলা বিশিষ্ট ২তলা একাডেমিক ভবনে পড়াশোনা চলছে। অধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মাত্র ১৬জন জনবল নিয়ে কলেজটি শুরু করলেও বর্তমানে ১৩ শিক্ষক ও ১০ জন কর্মকর্তা কর্মচারীসহ মোট ২৩জন কর্মরত আছেন এই কলেজে।

জানা গেছে, চলমান প্রকল্প মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন ৪তলা বিশিষ্ট ১তলা ভবন নির্মাণের জন্য ১কোটি ১১লক্ষ ৭৪ হাজার টাকা ও কলেজের সীমানা প্রাচীর নির্মাণ এবং ছাত্রদের জন্য ৩তলা বিশিষ্ট ২তলা হোস্টেলের জন্য ১কোটি ২০ লক্ষ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। যাহা পহেলা জুলাই ২০২৪ সালের  মধ্যে কাজ শুরু করা হবে।

কলেজটির প্রধান পৃষ্টপোষক ছিলেন, ৩০০নং আসন বান্দরবান পার্বত্য জেলা সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। কলেজটির বর্তমান সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। প্রতিষ্ঠা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, শিক্ষানুরাগী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ক্যহ্লাচিং মারমা।

এই কলেজে অধ্যক্ষ  একজন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। তিনি তৈমু এনজিও নির্বাহী পরিচালক হিসেবে অনেক বছর কাজ করেছেন। নির্বাহী পরিচালক সুবাদে অনেক দেশ বিদেশে সফর করেছেন ও প্রশিক্ষণ গ্রহণ এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। থানচি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পূর্বে তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১১ বছর শিক্ষকতা করেছেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি এস এস (অনার্স) ও এম এস এস করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!