নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০৭ জন

থানচিতে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Copy Link

থানচি প্রতিনিধি: পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে প্রায় তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বান্দরবানের থানচি উপজেলায়। তবে এখনো রোয়াংছড়ি ও রুমা দুই উপজেলায় ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

গতকাল আইনশৃঙ্খলার বাহিনী ও পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন।

রবিবার (২৩ জুন ) আজ থেকে থানচিতে কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেয়া হয়েছে। একই সাথে পর্যটক গাইডের কয়েকটি নির্দেশনাও দিয়েছেন প্রশাসন। পর্যটকরা সদর উপজেলা থেকে তমা তঙ্গী, তিন্দু বড় পাথর ও রেমাক্রি মুখ পর্যন্ত যেতে পারবে। এই ছাড়া পর্যটকরা অনান্য স্থানে ভ্রমণ করতে পারবেন না।

সাম্প্রতিক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা দেয় প্রশাসন। এরপর থেকে এই উপজেলা গুলোতে ব্যবসা ধ্বসের পাশাপাশি পর্যটক গাইডরা কর্মহীন হয়ে পড়ে। আয়ের উৎস না থাকায় পর্যটক গাইডরা অর্থনৈতিক ক্ষতির স্বীকার হন। এর আগেও দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়েছে এই উপজেলা। এই পরিস্থিতি বিবেচনা করে থানচি উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন। এতে কিছুটা আয়ের পথ পেয়ে খুশী সংশ্লিষ্ট সকলেই।

পর্যটক গাইড সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, প্রায় তিন মাসের কাছাকাছি সব পর্যটন স্পট বন্ধ থাকার পর পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন থেকে পর্যটক গাইড সমিতিকে নির্দেশনা দেয়া হয়েছে কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, আজ থেকে পর্যটকরা পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুধুমাত্র তমা তঙ্গী, তিন্দু বড় পাথর ও রেমাক্রি মুখ পর্যন্ত পর্যটন স্পটে যেতে পারবেন। নিরাপত্তার কারণে সাময়িক ভাবে এর বাইরে পর্যটন স্পট গুলোতে যাওয়া

যাবে না।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!