নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯৬ জন

থানচিতে ১০৫ জন গৃহহীনকে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর হস্তান্তর

Copy Link

থানচি প্রতিনিধি: সারাদেশে ন্যায় পঞ্চম দফায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন ১৮,৫৬৬টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বান্দরবানের থানচিতে ভূমি ও গৃহহীনরা পাচ্ছেন জমি ও ঘর। এর ফলে থানচি উপজেলার ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা কমে এসেছে।

সোমবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেছেন। জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানা সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মসফিকুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশ্রয়ন প্রকল্পের ১০৫ জন সুবিধাভোগী পরিবার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, এই উপজেলায় পার্বত্য অঞ্চলের মাচাং ঘর নির্মাণ প্রকল্প আওতায় ১০৫টি ঘর দেয়া হয়েছে। বলিপাড়া ইউনিয়নের ২৩টি, থানচি সদর ইউনিয়নের ৩৮টি, তিন্দু ইউনিয়নের ৯টি ও রেমাক্রি ইউনিয়নের ৩৫টি পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়।

‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় থানচিতে ১ম পর্যায়ে ২৮৪টি, দ্বিতীয় পর্যায়ে নাই, তৃতীয় পর্যায়ে ১০টি, চতুর্থ পর্যায়ে ৬৫টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে। পঞ্চম পর্যায়ে এ পর্যন্ত ১০৫টিসহ মোট ১২০টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল তথা আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে থানচি প্রশাসন বদ্ধপরিকর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!