নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৬ জন

সন্ত্রাস বিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত।নিহত লাল নৌ বম (২২)শ্যারন পাড়ার,পেন খুপ বমের ছেলে এবং ভান থাং পুই বম (১৪) বেথানি পাড়ার,জারথাং বমের ছেলে,উভয়ে কেএনএফের সদস্য।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড শ্যারন পাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।এতে যৌথবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে যৌথবাহিনী সদস্যদের লক্ষ্য করে
গুলি চালায় কেএনেফ সদস্যরা। আত্ম রক্ষার্থে যৌথবাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে কেএনএফের দুই সদস্য নিহত হন।

সূত্র মতে,যৌথবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফের এর অপতৎপরতা নির্মুলে কঠোর অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযান শুরু হওয়ার পর কেএনএফ সন্ত্রাসীরা গা ঢাকা দিতে, ছদ্মবেশে আত্মগোপনে বান্দরবান সদর ও দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী জানান,শ্যারণপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুজন কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

গত ২ ও ৩ মে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৬ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!