করোনা ভাইরাস এর পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া বান্দরবানের দুস্থ অসহায় প্রায় ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বান্দরবান সদরের ক্রাইক্ষ্যং পাড়া, হানসামা পাড়া, উত্তর বালাঘাটা ও রুমা উপজেলা সদরের বিভিন্ন পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৫ জুন) বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী গুলো বিতরণ করেন। এসময় তার সাথে বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এখলাসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তারা জানান করোনা ভাইরাস এর পরিস্থিতির কারণে বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার অসহায় দুস্থ পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ার কারণে মানবেতর দিন যাপন করছে। এসব পরিবারগুলোর সহায়তায় বিজিবি এগিয়ে এসেছে।
দুস্থ অসহায় পরিবারগুলোর মাঝে চাল ডাল তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় বিজিবির ক্যাম্প গুলো থেকেও জনগণের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
No tags found for this post.
মন্তব্য করুন