নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০১ জন

যতদিন শান্তির পথে আসবে না,ততদিন যৌথবাহিনীর অভিযান চলমান থাকবেঃর‍্যাব ডিজি

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ যতদিন শান্তির পথে আসবে না,ততদিন যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না।

বান্দরবানে ২ এপ্রিল রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ,টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ ৱ্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন একথা বলেন।

বুধবার(১৭ এপ্রিল) বান্দরবান সার্কিট হাউজে বিকাল ৩ টায় এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন,স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে রুমা ও থানচিতে যে ঘটনা ঘটিয়েছে তা ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করলে আমরা তাদের পূর্নবাসনের ব্যবস্থা করবো । তাদেরকে শান্তির পথে ফিরে আসার অনুরোধও জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ তারা যদি চায়, জেলা প্রশাসক, শান্তি প্রতিষ্ঠা কমিটি, ও আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মাধ্যমে আলোচনা করে শান্তি পথে আসতে পারবে। তারা যে মাধ্যমে শান্তির পথে ফিরতে চায়, আমরা সব ধরনের সুযোগ রেখেছি। যতদিন শান্তির পথে আসবে না, ততদিন যৌথ অভিযান চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্),কর্নেল মোঃ মাহাবুব আলম,বান্দরবান শাখা ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, বান্দরবান বিজিবি সদর সেক্টরের কর্নেল সোহেল আহমেদ,বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২ ও ৩ এপ্রিল রুমার সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করে।টাকা নিতে না পেরে ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও পাহাড়ায় থাকা পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়। ১৬ ঘন্টার ব্যবধানে থানচি সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি করে টাকা লুট করে নিয়ে যায়।অপহরণের দুইদিন পরে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে রুমা থেকে উদ্ধার করে র‍্যাব।সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন।

এ ঘটনার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী,বিজিবি,র‍্যাব,পুলিশ ও আনসার সদস্যরা,অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।

এই পর্যন্ত যৌথ অভিযানে ১৮জন নারীসহ ৬৩ জনকে থানচি ও রুমার সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি ও অস্ত্র মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!