নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল ২০২৪, ১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০১ জন

বান্দরবানে থানচি উপজেলায় প্রচন্ড গোলাগুলি 

Copy Link

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলার থানচি উপজেলার থানচি বাজারে প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। সন্ত্রাসীরা বাজারের বিদু্ৎ সংযোগ বিচ্ছিন্ন করে, চতুর্দিক থেকে গুলি করতে করতে থানার দিকে অগ্রসর হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি জানান থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচন্ডগোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সাথে পুলিশ ও বিজিবি”র।

থানচি বাজারের ব্যবসায়ী রতন জানান রাত সাড়ে ৮টা থেকে গোলা গুলি শুরু হয়। বাজার এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছে বলে জানান তিনি।

থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচন্ড গোলাগুলির শব্দ। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, থানায় আক্রমণ করার উদ্দেশ্যে করে সন্ত্রাসীরা ঘন্টাব্যাপী গুলি চালিয়েছে। পুলিশ ও বিজিবি পাল্টা গুলি করার কারনে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!