নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২১ জন

বান্দরবানে রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি 

Copy Link

নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের নতুন বমজনগোষ্ঠীর  বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন,কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র,মোবাইল,ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র বাহিনীরা।

অস্ত্রধারীদের হামলায় ইউএনও অফিস ও ব্যাংকের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ( ২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮ টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৮টায় একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকটির গ্রীল ভেঙ্গে ব্যাংকের লকারে থাকা টাকা,নিরাপত্তায় ব্যাবহার করা ১৪টি অগ্নিঅস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান রাত সাড়ে ৮টায় তারাবি নামাজের সময় শতাধিক কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন কে অপহরণ করে নিয়ে গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.দিদারুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়অস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে ।তবে টাকার পরিমান সঠিক জানাতে পারেননি তিনি।

অত্র এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়রা খুবই আতংকে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!